বাংলাদেশ ফুটবল দলকে শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দারুণ সুসময় চলছে। গত পরশু (৩ জুলাই) আর্জেন্টিনাকে তিন যুগ পর বিশ্বকাপ জেতানোর অন্যতম

2023-07-05T20:25:45+00:00
2023-07-05T20:25:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ ফুটবল দলকে শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দারুণ সুসময় চলছে। গত পরশু (৩ জুলাই) আর্জেন্টিনাকে তিন যুগ পর বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকা ঘুরে গেলেন। এর ৪৮ ঘন্টা পরই আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ) বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে একটি পোস্ট দিয়েছে।

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল। ১৪ বছর পর জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ গ্রুপের গন্ডি পেরিয়েছে। বাংলাদেশ দলের এই সাফল্যকে প্রশংসিত করেছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন।

আজ (৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশ ফুটবল দলের সেমিফাইনালে খেলাকে লড়াকু সংগ্রাম হিসেবে আখ্যায়িত করেছে। এর পাশাপাশি বাংলাদেশের ফুটবলে সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে আর্জেন্টিনা। 

সংক্ষিপ্ত বার্তার নিচে বাংলাদেশ দলের একটি ছবি দিয়েছে। যেখানে জামাল-জিকোদের ছবির ওপরে মেসির ছবিও বসিয়েছে এএফএ। সংস্থাটির সঙ্গে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের লোগোও ব্যবহৃত হয়েছে ছবিতে। এর আগে বিকাশ আর্জেন্টিনার এশিয়ার মার্কেটিং পার্টনার হিসেবে স্বীকৃতি পায়।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy