তামিমের সিদ্ধান্তে হতবাক পাপন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তবে ওয়ানডে এই অধিনায়কের বিদায় মোটেও মধুর ছিল না। যে কারণে তামিমের

2023-07-07T10:55:53+00:00
2023-07-07T11:09:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তামিমের সিদ্ধান্তে হতবাক পাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১০:৫৫ এএম  আপডেট: ০৭.০৭.২০২৩ ১১:০৯ এএম  (ভিজিট : ১৩৯)
X

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তামিম ইকবাল। তবে ওয়ানডে এই অধিনায়কের বিদায় মোটেও মধুর ছিল না। যে কারণে তামিমের এমন বিদায় মানতে পারছেন না ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন সিদ্ধান্তে হতবাক। তামিম এমনটা করবে সেটা বোর্ড প্রধানের মাথায়ই আসেনি।

পাপন বলেন, 'আমি সেদিন চট্টগ্রামে খেলা দেখে রাত দেড়টায় ঢাকায় এসেছি। আমার সঙ্গে তিন দিন আগে যখন ওর কথা হয়, আমি স্কোয়াড নিয়ে জানতে চেয়েছি, ও বলেছে সব ঠিক আছে। তারপর আবার কালও যখন গেছি, টিমের সঙ্গে বসেছি ১০ মিনিট, বেস্ট অব লাক বলে- আমি খেলা দেখলাম। রাতে চলে এলাম।'

'আসার পরে আমাকে বলা হলো, ও একটা প্রেস কনফারেন্স করতে পারে। সঙ্গে সঙ্গে জালাল ভাইকে (ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান) ফোন দিলাম। তিনি ধরলেন না। সকালবেলা জালাল ভাই ফোন করার পর বললাম, এটা কী? কী নিয়ে প্রেস কনফারেন্স করবে? তিনি বললেন, জানি না তো। যা–ই হোক, আমি ভেবেছি, ও বলবে, আমি ফিট না, সামনের দুইটা ম্যাচ খেলব না। কিন্তু ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না, এটা আমার মাথায়ই আসে নাই। কারণ, ও আমাকে কয়েকবার বলছে, ওর সঙ্গে আমার কথা হয়েছে, আমারে নিজে বলছে যে ও চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে।'

তামিম নিজে সবকিছু করে কান্নার কি আছে বলেও অভিযোগ পাপনের, 'আমি কিছুই বুঝতে পারছি না, কান্নারই বা কী হইল। তারে তো কেউ বসতে বলে নাই, করতেও বলে নাই। নিজে থেকে করেছে, কাঁদছে কেন? আর এখন গায়েব হয়ে গেছে কেন? এত দিন না হয় ভাবছে, আমরা আটকাতে চেষ্টা করব যাতে না করে। এখন করেই ফেলছে। এখন ফোন বন্ধ করে রাখছে কেন? খুবই দুঃখজনক।'

সিনিয়র পাঁচ ক্রিকেটারকে নিয়ে পাপনের ভাষ্য, 'যা–ই হোক, আমার কথা হলো, তামিম–সাকিব–মুশফিক–রিয়াদ–মাশরাফি এরা হলো বাংলাদেশের লিজেন্ডস। এদেরকে ভবিষ্যতে সবাই ফলো করবে। এরা কী শেখাতে চাচ্ছে? কী রেখে যাচ্ছে এক্সাম্পল? একজন না, একের পর এক সবাই করছে। রিয়াদ খেলার মাঝখানে কথা নাই বার্তা নাই ওইখানে গিয়া বলল, আমি রিটায়ার করে ফেললাম। মুশফিক হঠাৎ করে বলে দিল, আমি টি-টোয়েন্টি থেকে রিটায়ার করলাম। মানে আমি বুঝতে পারছি না, হোয়াটস গোয়িং অন? এতে কী লাভ হচ্ছে জানি না। যাই হোক, অনেক দিন ধরে প্ল্যান করেই করছে। ও খুশি থাকলে আমরা খুশি। আমাদের কাছে ভাল্লাগে নাই। আমার কাছে তো না-ই। অ্যাট লিস্ট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ওকে দরকার ছিল।'

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy