গুরবাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে

2023-07-08T16:41:14+00:00
2023-07-08T16:41:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরবাজের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে আফগানিস্তান
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৪০)
X

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন গুরবাজ। সেইসঙ্গে ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান। প্রথম ওভারে মুস্তাফিজকে এক বাউন্ডারি মেরে দলের রানের খাতা খোলেন গুরবাজ। 

দ্বিতীয় আর তৃতীয় ওভারে কিছুটা দেখে খেললেও চতুর্থ ওভারে হাসান মাহমুদকে দিয়ে হাত খোলেন গুরবাজ। পরের ওভারে এবাদতকে দুই বাউন্ডারিতে স্বাগত জানান এই আফগান ওপেনার। অষ্টম ওভারে মুস্তাফিজের ওপর চড়াও হন গুরবাজ। ২ ছক্কায় এই ওভার থেকে আসে ১৫ রান। নবম ওভারে সাকিব আল হাসানকে দুই বাউন্ডারি মেরে  ৯ রান নেন জাদরান। 

এরপরও রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন গুরবাজ। ৪৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার। অর্ধশতক পূরণের পর আরও চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। 

অন্যদিকে গুরবাজকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। এই দুই ব্যাটার মিলে নতুন ওপেনিং জুটির রেকর্ড গড়েন। ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিং জুটিতে ১৪১ রান করেছিল আফগানিস্তান। ১১ বছর পর সেটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন গুরবাজ-ইবারাহীম। দুজনের জুটি ইতিমধ্যে দেড়শ পেরিয়ে যায়।

সাবলীল ব্যাটিংয়ে নিজের ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন গুরবাজ। ১০০ বলে শতক পূরণ করেন এই ব্যাটার। শেষ খবর পর্যন্ত ৩৩ ওভার শেষে বিনা উইকেটে ২১৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy