জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

দ্বিতীয় ওভারেই উইকেট হারাতে বসেছিলেন, তবে রিভিউ নিয়ে সেবারের মতো বেঁচে যান। সুযোগ পেয়েও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি

2023-07-08T19:14:24+00:00
2023-07-08T19:14:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোড়া উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ১২৩)
X

দ্বিতীয় ওভারেই উইকেট হারাতে বসেছিলেন, তবে রিভিউ নিয়ে সেবারের মতো বেঁচে যান। সুযোগ পেয়েও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লিটন দাস। পঞ্চম ওভারের প্রথম বলেই ফজলহক ফারুকির শিকার হন তিনি।

ফারুকির প্রথম ওভারটিতে কোনো রান হয়নি। দ্বিতীয় ওভারে আসে মাত্র এক রান। তৃতীয় ওভারের প্রথম বলেই করেন বাজিমাত। তার দেওয়া বাউন্সার সামলাতে পারেননি লিটন। ব্যাটে লেগে উড়তে থাকা বল সহজেই তালুবন্দি করেন মোহাম্মদ নবি। ১৫ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার অধিনায়ক।

ব্যাট করতে নামা নাজমুল হাসান শান্তও ক্রিজে থাকতে পারেননি খুব বেশি সময়। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে মাত্র এক রানেই বিদায় নেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০ রান।  

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৩২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে সফরকারীরা। দলটির হয়ে শতক হাঁকান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy