প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৮:৪২ পিএম (ভিজিট : ১৫৪)

X
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে আফগানরা। এই সিরিজটি আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে আফগানিস্তান। আর তাই ম্যাচের ফল নিয়ে ভাবছেন না আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে রশিদ খান বলেন, ‘আমরা মাত্রই একটি সিরিজ জিতেছি। চার বছর আগে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সিরিজও জিতেছি। এটা ভালো কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।’
ম্যাচের ফল নিয়ে ভাবছেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি দলীয়ভাবে চিন্তা করি। আমাদের জন্য এটি প্রস্তুতি। আমার কথা বলতে গেলে, আমি ফল নিয়ে চিন্তা করি না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। জিততে হবে এমন কিছু ঠিক করে দেওয়া যাবে না। আমার কাছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক তা শতভাগ দেওয়া।’
বাবু/জেএম