প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

শেষ ওয়ানডেতে সাকিব, লিটন, শরিফুল, তাসকিনরা পাত্তাই দেননি আফগানিস্তানকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই রশিদ, মুজিব, নবীদের

2023-07-14T12:40:14+00:00
2023-07-14T12:40:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ১২:৪০ পিএম   (ভিজিট : ১৪১)
X


শেষ ওয়ানডেতে সাকিব, লিটন, শরিফুল, তাসকিনরা পাত্তাই দেননি আফগানিস্তানকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই রশিদ, মুজিব, নবীদের বিধ্বস্ত করেছেন। দুরন্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ সিলেটে টি-২০ মিশন শুরু করছে সাকিব বাহিনী। দুই ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টি হবে ১৬ জুলাই।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সিলেটে শুক্রবার দিনভর ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পূর্বাভাস অনুযায়ী এ সময় বৃষ্টি না থাকলেও ১ ঘণ্টা পরেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। তাই পুরো ২০ ওভারের সম্ভাবনা ক্ষীণ।

প্রথম টি-টোয়েন্ট ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচের আগের দিন গত বৃৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছেন, 'টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশটা ঠিক করতে পারব।' 
তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টাইগারদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ থেকে দুয়েকটি পরিবর্তন আসতে পারে দলে। সেক্ষেত্রে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যেতে পারে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যেতে পারে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy