এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

অবশেষে এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে আসর।

2023-07-20T10:00:12+00:00
2023-07-20T10:00:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১০:০০ এএম   (ভিজিট : ২১০)
X


অবশেষে এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ৬ দলের মহাদেশীয় প্রতিযোগিতাটি চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে একদিন পর। অর্থাৎ ৩১ আগস্ট টাইগাররা মোকাবিলা করবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে সংস্করণের।

৩০ আগস্ট মুলতানে স্বাগতিক পাকিস্তান-নেপালের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা উঠবে।
৩১ আগস্ট শ্রীলংকার ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 

২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তানের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাহোরে। 

বাংলাদেশ যদি সুপার ফোরে ওঠে তাহলে ৬ সেপ্টেম্বর লাহোরে আরেকটি ম্যাচ খেলবে। 

আগের সিদ্ধান্ত অনুযায়ী ভারত তাদের প্রতিটি ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়।

এবারের এশিয়া কাপ চারটি ভেন্যু মুলতান, লাহোর, ক্যান্ডি ও কলম্বোয় অনুষ্ঠিত হবে।

পাকিস্তানে সুপার ফোরের একটি ও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। 

১৭ সেপ্টেম্বর কলম্বোয় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। 

তারিখ গ্রুপ পর্ব ভেন্যু
৩০ আগস্ট পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা, লাহোর
 
সুপার-ফোর
৬ সেপ্টেম্বর এ১-বি২ লাহোর
৯ সেপ্টেম্বর বি১-বি২ কলম্বো
১০ সেপ্টেম্বর এ১-এ২ কলম্বো
১২ সেপ্টেম্বর এ২-বি১ কলম্বো
১৪ সেপ্টেম্বর এ১-বি১ কলম্বো
১৫ সেপ্টেম্বর এ২-বি২ কলম্বো
 
ফাইনাল
১৭ সেপ্টেম্বর সুপার ফোর ১-২ কলম্বো

বাবু/এ.এস





  বিষয়:   এশিয়া কাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy