ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারলেও ১৪ বছর পর সেমিফাইনাল

2023-07-20T19:55:40+00:00
2023-07-20T19:55:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৬৬)
X

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের ফাইনাল খেলতে না পারলেও ১৪ বছর পর সেমিফাইনাল খেলে জামাল ভুঁইয়ারা। মাঠের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (২০ জুলাই) ফিফার নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৯২তম স্থান থেকে বর্তমানে ১৮৯তম স্থানে অবস্থান করছে জামাল-মোরসালিনরা। 

লেবাননের কাছে ২-০ গোলে হেরে নিজেদের সাফ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ঘুরে দাঁড়ায় হ্যাবিয়ের ক্যাবরেরার শীষ্যরা। নিজদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় তারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। 

সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের বিপক্ষে দারুণ ফুটবল খেলে বাংলাদেশ। লড়াই করে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় তারা। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy