প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৭:৩৬ পিএম (ভিজিট : ১৪৫)

X
এশিয়া কাপের বাংলাদেশ দলে তামিম ইকবাল থাকবেন কিনা এবং টুর্নামেন্টে তার নেতৃত্ব দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে নানামুখী আলোচনা চলছিল। এরপরই আজ (বৃহস্পতিবার) টাইগার ওপেনারের সঙ্গে আলোচনায় বসে ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কঠোর গোপনীয়তার সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাত ৮টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিসিবি।
এর আগে বৈঠকের আলোচনার বিষয়ে সারাদিন তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। তবে সন্ধ্যা নাগাদ বিসিবির মিডিয়া বিভাগ সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
বাবু/জেএম