পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের

2023-08-04T20:38:05+00:00
2023-08-04T20:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতিসংঘের প্রেস নোট
পুলিশকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X

বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স।

শুক্রবার (০৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশে চলমান বিরোধী রাজনৈতিক আন্দোলনের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে তিনি বলেন, পুলিশকে লাঠি, ব্যাট ও লোহার রড দিয়ে বিক্ষোভকারীদের পেটাতে দেখা গেছে। সংঘর্ষে বিরোধী পক্ষের অনেক সমর্থক এবং কয়েকজন পুলিশ আহত হয়েছে। বিরোধী দলের সিনিয়র নেতাদের প্রকাশে মারধর করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য দাবি করে তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে।

জেরেমি লরেন্স বলেন, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় পুলিশকে শুধু জরুরি প্রয়োজন হলেই বল প্রয়োগের আহ্বান জানিয়েছে। অতিরিক্ত বল প্রয়োগের ঘটনার অবিলম্বে তদন্ত করতে হবে এবং দায়ীদের জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, সমাবেশকে সামনে রেখে কয়েকশ বিরোধী নেতা ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের সরকারকে মানবাধিকার রক্ষা করতে বাধ্য থাকতে হবে এবং জনগণকে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করতে দিতে হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy