ফিফাকে মার্টিনেজের খোঁচা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সোনালী ট্রফি অর্জনের অন্যতম দাবিদার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দারুণ আত্মবিশ্বাস নিয়ে তিনি একের পর এক

2023-08-05T20:12:20+00:00
2023-08-05T20:12:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিফাকে মার্টিনেজের খোঁচা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৬২)
X

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সোনালী ট্রফি অর্জনের অন্যতম দাবিদার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দারুণ আত্মবিশ্বাস নিয়ে তিনি একের পর এক প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়েছেন। কিন্তু পেনাল্টি কিকের সময় তার আচরণ নিয়ে পরে সমালোচনা তৈরি হয়। মার্টিনেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয় প্রতিপক্ষ খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করার। পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) পেনাল্টির সময় গোলরক্ষকের জন্য নির্দেশিত নতুন আইন প্রণয়ন করে। তা নিয়ে এবার ফিফাকে খোঁচা দিয়ে বসলেন ‘দিবু’।

এর আগে মেসিদের আদরের ‘দিবু’ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স ফরোয়ার্ড কিংসলে কোম্যানের মনোযোগ নষ্ট করার জন্য পেনাল্টির আগে তাকে অপেক্ষা করিয়ে রাখেন। সে সময় তিনি অনবরত রেফারির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছিলেন। বারবার রেফারিকে বলতে থাকেন, বল ঠিকমত জায়গায় বসানো হচ্ছে কিনা, তা যেন রেফারি খেয়াল রাখেন। এভাবে খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করতে শ্যুট আউটে বেশ বিলম্ব ঘটান তিনি। কেবল তিনিই নন, একই আচরণ করতে দেখা যায় অন্যদেশের গোলরক্ষকদেরও। তবে মার্টিনেজ এক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য ফুটবলবোদ্ধাদের।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘বুয়েনস আইরেস হেরাল্ড’-এ ফিফার নতুন আইন নিয়ে বলা এমিলিয়ানো মার্টিনেজের বক্তব্য প্রকাশিত হয়। যেখানে ফিফার নতুন আইনকে তিনি ‘অ্যান্টি দিবু ল’ বলে উল্লেখ করেছেন। রসিকতার ছলে এই গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক বলে বসেন, যা হওয়ার তা হয়েই গেছে। (নতুন আইন বানাতে) দেরি করে ফেলেছে ফিফা।

এমি মার্টিনেজ বলছেন, ‘তারা (ফিফা) সবসময় অজুহাত খোঁজে, আমি এটি ভালোবাসি। আমি আমার পরিবার এবং বন্ধুদের বলেছি, এটি কোনো বিষয় নয়। আমরা ইতোমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছি। ফিফা নতুন আইন বানিয়েছে। কিন্তু তারা বড্ড দেরি করে ফেলেছে। ওই সময় আমি যা করেছি, তার দরকার ছিল। আমার নজর ছিল কেবল বল ঠেকানোর দিকে।’

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy