পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের

2023-08-07T17:30:52+00:00
2023-08-07T17:30:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৪৭)
X


ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্ব ভ্রমণ করছে বিশ্বকাপের ট্রফি। এবারের আসরের স্বাগতিক দেশ এশিয়ার দেশ ভারত। বিশ্বকাপ ট্রফি যাত্রা শুরু করে স্বাগতিক দেশ ভারত থেকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কথা ছিল ফটোসেশনের জন্য ট্রফিটি হেলিকপ্টরে করে পদ্মা সেতুতে নেওয়া হবে। তবে বৈরী আবহাওয়ার জন্য আইসিসি বিশ্বকাপ ট্রফি সড়ক পথে নেয়া হয়েছে পদ্মা সেতুতে।

বিসিবির দেয়া তথ্য অনুযায়ী, সোমাবার (৭ আগস্ট) অফিশিয়াল ফটোশ্যুট হবে পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে । সেখান থেকে ফিরে হোটেলে রাখা হবে ট্রফিটি।

পরদিন মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রদর্শন করা হবে ট্রফি। যেখানে জাতীয় দল, নারী দল, বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা এবং সংগঠক এবং ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেয়া হবে।

শেষের দিন বুধবার (৯ আগস্ট) ঢাকার পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ভক্তরা ছবি তুলতে পারবেন। এ জন্য কোনো টিকিট লাগবে না।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy