বাংলাদেশে আসতে পারে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিছুদিন পরপরই বাংলাদেশে আলোচনায়। কখনো দেশি ক্লাব, ফেডারেশন আবার অনেক সময় বিদেশি কোনো সংস্থা/ব্যক্তির মাধ্যমে মেসিদের

2023-08-09T19:10:05+00:00
2023-08-09T19:10:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশে আসতে পারে ডি মারিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিছুদিন পরপরই বাংলাদেশে আলোচনায়। কখনো দেশি ক্লাব, ফেডারেশন আবার অনেক সময় বিদেশি কোনো সংস্থা/ব্যক্তির মাধ্যমে মেসিদের বাংলাদেশে আনার খবর রটে। গত দশ মাসে অসংখ্য খবর রটলেও বাস্তবে শুধু এমিলিয়েনো মার্টিনেজই এসেছেন। 

ভারতীয় মিডিয়ার সংবাদ, বিশ্বকাপ ফাইনালে গোলদাতা অ্যাঞ্জেল ডি মারিয়া দুর্গাপূজায় আসবেন কলকাতায়। সেই উপলক্ষ্যে বাংলাদেশেও একদিন সফরে আসতে পারেন। গত মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক এমিলিয়েনো মার্টিনেজ এ দেশে এসে ঘুরে গেছেন। তাকে কলকাতার যে ক্রীড়া উদ্যোক্তা এনেছিলেন শতদ্রু দত্ত, ডি মারিয়ার যোগসূত্রও তিনি। ডি মারিয়ার বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতা থেকে ডি মারিয়াকে বাংলাদেশে আনার ব্যাপারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৩ অক্টোবর এ নিয়ে কাজ করব।’ 

মার্টিনেজের সময় ডলার বিনিময়সহ আরো অনেক বিষয়ে জটিলতা ছিল। শেষ পর্যন্ত মাত্র ১১ ঘন্টার সফরে আসলেও বাংলাদেশের ক্রীড়ামোদীরা তাকে দেখতে পারেননি। অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ঘটেছে একটি অনাকাঙ্খিত ঘটনা। শতদ্রু দত্ত জানিয়েছিলেন, তার কাছে জামালের জন্য মার্টিনেজের স্বাক্ষরিত জার্সি রয়েছে। এক মাস পেরিয়ে গেলেও জামাল সেই জার্সি এখনো হাতে পাননি। এই প্রসঙ্গে শতদ্রু বলেন, ‘আমি বাংলাদেশে আসলে সেটি নিয়ে আসব। ডি মারিয়ার বিষয়ে কাজ করতে আসা হতে পারে তখন দিয়ে দেব।’ মার্টিনেজের সংক্ষিপ্ত সফরটি আলোচনার চেয়ে সমালোচনার জন্মই দিয়েছিল বেশি। ভারতের ক্রীড়া উদ্যোক্তার কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। 

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ক্রীড়ামোদীদের আবেগ ব্যবসায়ের উপলক্ষ্য হিসেবে মনে করছেন অনেকে। ডি মারিয়ার বিষয়টি কোন পর্যন্ত গড়ায় সেটাই দেখার বিষয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy