রেকর্ড পারিশ্রমিকে আল হিলালে যোগ দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আগেই খবর দিয়েছিল, তাদের খবরই শেষ পর্যন্ত সত্যি হলো। পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার যোগ

2023-08-16T12:26:40+00:00
2023-08-16T12:26:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রেকর্ড পারিশ্রমিকে আল হিলালে যোগ দিলেন নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১২:২৬ পিএম   (ভিজিট : ২১৪)
X


ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আগেই খবর দিয়েছিল, তাদের খবরই শেষ পর্যন্ত সত্যি হলো। পিএসজি ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-হিলালে।

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের দল আল-হিলাল তাদের টুইটারে নেইমারের যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছে। এক ভিডিও পোস্ট করে নেইমারের বলছেন, ‘আমি এখানে সৌদি আরবিয়া, আমি হিলালি।’

ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’

চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।

শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।

আল হিলাল সৌদি আরব এবং এশিয়ার সবচেয়ে সফল ক্লাব। তাদের নামের পাশে ৬৬টি ট্রফি। সর্বোচ্চ সংখ্যক লিগ (১৮) এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (৪) শিরোপা জেতার রেকর্ডও এই ক্লাবের দখলে।

বাবু/এ.এস





  বিষয়:   নেইমার 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy