জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

পর্দা উঠলো এশিয়া কাপের ১৬তম আসরের। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও ইফতিখার

2023-08-30T20:31:53+00:00
2023-08-30T20:31:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৮:৩১ পিএম   (ভিজিট : ১৩৮)
X

পর্দা উঠলো এশিয়া কাপের ১৬তম আসরের। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও ইফতিখার আহমেদের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে পাকিস্তান।

বুধবার (৩০ আগস্ট) টস জিতে ব্যাট করতে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। তবে বাবর ও ইফতিখারের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। এরপর বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।  তবে দলীয় ১১১ রানে ৫০ বলে ৪৪ রান করে আউট হন রিজওয়ান। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ১২৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে তারা। তবে একপ্রান্তে সাবলীল ব্যাটিং করতে থাকে বাবর। অন্যদিকে ক্রিজে এসে মারমুখী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইফতিখার আহমেদ।

অন্যদিকে ১০৯ বলে শতক পূরণ করেন বাবর। শতক পূর্ণ করে আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তান অধিনায়ক। এরপর ৬৭ বলে শতক পূরণ করেন ইফতিখার। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে আউট হন বাবর। ১৩১ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ইনিংসের শেষ বলে আউট হন ক্রিজে আসা শাদাব খান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৪২ রান সংগ্রহ করে পাকিস্তান। ৭১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। নেপালের পক্ষে সমপাল কামি নেন ২টি উইকেট।

বাবু/জেএম  





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy