শান্ত-মুশফিকের দিকে তাকিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এশিয়া কাপে তামিমের স্থলাভিষিক্ত তানজিদ তামিম নিজের অভিষেকটা স্মরণীয় করতে পারেননি। মহিশ থিকশানার করা ইনিংসেই দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউ

2023-08-31T18:01:06+00:00
2023-08-31T18:01:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শান্ত-মুশফিকের দিকে তাকিয়ে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৬:০১ পিএম   (ভিজিট : ১৫২)
X

এশিয়া কাপে তামিমের স্থলাভিষিক্ত তানজিদ তামিম নিজের অভিষেকটা স্মরণীয় করতে পারেননি। মহিশ থিকশানার করা ইনিংসেই দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন শূন্য রানে। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন পর ওয়ানডেত সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। ২৩ বলে ১৬ রান করে ক্যাচ দিয়ে ফিরেন ধনাঞ্জয় ডি সিলভার বলে।

এক প্রান্ত আগলে রাখা নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সাকিবও। মাথিশা পাথিরানার বলে ফেরেন ৫ রানে। মাত্র ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দুই তরুণ নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে শুরু হয় ঘুরে দাঁড়ানোর মিশন।

৬৬ বলে ফিফটি তুলে নেন শান্ত। দুজনের চতুর্থ উইকেট জুটিও ছাড়িয়ে যায় ৫০। এর পরই ছন্দঃপতন! দাসুন শানাকার বলে এলবিডাব্লিউ হয়ে যান ৪১ বলে ২০ রান করা তাওহীদ হৃদয়। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি। ফিল্ড আম্পায়ার হৃদয়কে আউট না দিলেও রিভিউ নিয়ে জয়ী হয় শ্রীলঙ্কা। ভাঙে ৫৯ রানের চতুর্থ উইকেট জুটি। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান। ক্রিজে ব্যাট হাতে অপরাজিত শান্ত-মুশফিক।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy