চতুর্থবার বাংলাদেশের ওয়ানডেতে ঘটলো এমন ঘটনা!

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ৩৬

2023-08-31T18:23:45+00:00
2023-08-31T18:23:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চতুর্থবার বাংলাদেশের ওয়ানডেতে ঘটলো এমন ঘটনা!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৬:২৩ পিএম   (ভিজিট : ১৬৯)
X


এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ৩৬ রানে নেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয় দলকে এগিয়ে নেন অনেকটা সময়। শান্ত তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিলেও বেশি দূর যেতে পারেনি হৃদয়। দাসুন শানাকার বলে এলবিডাব্লিউ হয়ে যান ৪১ বলে ২০ রান করা তাওহীদ হৃদয়।

পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিল বাঁহাতিদের দাপট। বাংলাদেশের প্রথম চার ব্যাটারই ছিল বাঁহাতি। এ নিয়ে মাত্র চতুর্থবারের মতো বাংলাদেশের ওয়ানডেতে ঘটল এমন ঘটনা। মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্তর পর সাকিব আল হাসান-শুরুতেই চার বাঁহাতি ব্যাটারকে নামায় বাংলাদেশ।

এর আগেও এমন ঘটনা তিনবার ঘটে। তিনবারের সবগুলোই ঘটে ২০১১ বিশ্বকাপে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে গুটিয়ে যাওয়া ম্যাচে ঘটেছিল এমন ঘটনা। সেবার বাংলাদেশের প্রথম চার ব্যাটার ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি এবং শাহরিয়ার নাফীস। 

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy