১৬৪ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস

2023-08-31T19:24:20+00:00
2023-08-31T19:26:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৬৪ রানে থামল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৭:২৪ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৩ ৭:২৬ পিএম  (ভিজিট : ১২৫)
X

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে নাজমুল হাসান শান্ত ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই অভিষিক্ত তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। নিজের অভিষেক রাঙাতে পারেননি এই ব্যাটার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান তামিম। তাকে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার থিকশানা। এরপর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার নাইম। 

তবে ইনিংসের অষ্টম ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হন নাইম। দলীয় ২৫ রানে ১৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। দলীয় ৩৬ রানে ১১ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। হৃদয়কে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় ব্যাট করতে থাকেন শান্ত। ৬৬ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। তবে এর এক বল পরেই দলীয় ৯৫ রানে আউট হন হৃদয়। ৪১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। মুশফিককে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন শান্ত। তবে দলীয় ১২৭ রানে সাজঘরে ফিরে যান মুশফিক। ২২ বলে ১৩ রান করে আউট হন তিনি। 

মুশফিকের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তবে সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ১৪১ রানে ১১ বলে রান করে রান আউটে কাটা পড়েন তিনি। মিরাজের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান। তবে টিকতে পারেননি তিনি। দলীয় ১৬২ রানে ১৬ বলে ৬ রান করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন তাসকিন আহমেদ। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে সাজঘরে ফিরে যান শান্ত। দলীয় ১৬২ রানে ১২২ বলে ৮৯ রান করেন শান্ত।

শান্তর বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪২ ওভার ৪ বলে ১৬৪ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার পক্ষে মাথিশা পাথিরানা নেন ৪টি উইকেট। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy