লঙ্কান শিবিরে বাংলাদেশের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কানদের দুই উইকেট তুলে

2023-08-31T20:02:28+00:00
2023-08-31T20:02:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লঙ্কান শিবিরে বাংলাদেশের জোড়া আঘাত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৮:০২ পিএম   (ভিজিট : ১২২)
X

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুরুতেই লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

১৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করা দিমুথ করুনারত্নেকে সাজঘরে ফেরান এই পেসার।

এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ১৫ রানে ১৩ বলে ১৪ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেন শরিফুল। শেষ পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy