টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারত-পাকিস্তানের লড়াই মানে রুদ্ধশ্বাস উন্মাদনা। চলমান এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস

2023-09-02T15:10:41+00:00
2023-09-02T15:12:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে ব্যাটিংয়ে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:১০ পিএম  আপডেট: ০২.০৯.২০২৩ ৩:১২ পিএম  (ভিজিট : ১৩৭)
X


ভারত-পাকিস্তানের লড়াই মানে রুদ্ধশ্বাস উন্মাদনা। চলমান এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চার বছরের বেশি সময় পর আবারও ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি পাল্লেকেলে স্টেডিয়াম থেকে সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় দিয়ে মিশন শুরু করে আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানে হারায় তারা। যা এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। অপর দিকে আসরে প্রথমবারের মতো খেলতে নামছে ভারত।

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল উপমহাদেশের দুই দল ভারত-পাকিস্তান। সে বছরের ১৬ জুন ইংল্যান্ডের ম্যানচেষ্টারে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টি আইনে ৮৯ রানে জিতেছিল ভারত।

এরপর ওয়ানডে ফরম্যাটে না হলেও এ সময়ে  টি-টোয়েন্টি ফরম্যাটে চারবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। দু’বার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মঞ্চে । এরমধ্যে সমান দু’বার করে জয় ও হারের স্বাদ পেয়েছে দল দু’টি।

ভারতের বিপক্ষে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান,  ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

বাবু/এ.এস





  বিষয়:   ব্যাটিং  ভারত 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy