মাশরাফি কৌশলে হাতুড়ু, আবারও ওপেনিংয়ে মিরাজ

জাহিদ হাসান মাহা

খেলাধুলা

মাস্টারমাইন্ড হাতুড়ু ফিরে গেলেন মাশরাফির কৌশলে! ওয়ানডে ক্যারিয়ারে আজকের আগে একবারই ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাচাঁ মরার

2023-09-03T17:58:24+00:00
2023-09-03T18:16:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাশরাফি কৌশলে হাতুড়ু, আবারও ওপেনিংয়ে মিরাজ
জাহিদ হাসান মাহা
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৮ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৩ ৬:১৬ পিএম  (ভিজিট : ২১৫)
X

মাস্টারমাইন্ড হাতুড়ু ফিরে গেলেন মাশরাফির কৌশলে! ওয়ানডে ক্যারিয়ারে আজকের আগে একবারই ওপেনিংয়ে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাচাঁ মরার ম্যাচে বাংলাদেশ মুখোমুখি আফগানদের সামনে। এশিয়া কাপে টিকে থাকলে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। আজ সবাইকে অবাক করে দিয়ে ব্যাটিং ওপেন করতে নামেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমেই দারুণ খেলে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরী।

পিছনে তাকোলে মনে পড়বে মাশরাফির কথা! সবাইকে চমকে দিয়ে সেদিন ভারতের বিপক্ষে মিরাজকে নামিয়ে দেন ওপেনিংয়ে।  ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে। সেবার প্রথম ম্যাচেই হাতে চোট পেয়েছিলেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টের ফাইনালে সবাইকে অবাক করে দিয়ে ভারতের বিপক্ষে লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে নামানো হয় মিরাজকে।
 ‘মেক শিফট’ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেই আস্থার প্রতিদান দিয়েছিলেন। লিটনের সঙ্গে ১২০ রানের ওপেনিং জুটির অংশ ছিলেন মিরাজ। নিজে করেছিলেন ৫৯ বলে ৩২ রান। অবশ্য এরপর আর ওয়ানডেতে ওপেনিংয়ে নামা হয়নি মিরাজের। আরেকটি এশিয়া কাপে আবারো ওপেনারের ভূমিকায় দেখা গেল এই স্পিন অলরাউন্ডারকে।

আজও উদ্বোধনী জুটিতে ১০ ওভারে ৬০ রান তুলেছেন ওপেনার নাঈম শেখ ও মেহেদী মিরাজ। দশম ওভারের শেষ বলে মুজিবুর রহমান জাদরানের বলে বোল্ড হয়েছেন নাঈম। আউট হওয়ার আগে অবশ্য খেলেছেন ৩২ বলে ২৮ রানের ইনিংস। তিনে নেমে বাংলাদেশি সমর্থকদের হতাশ করেছেন তাওহীদ হৃদয়। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন তিনি। ৬৩ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 

চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন নাঈম শেখ ও অভিষিক্ত তানজীদ হাসান তামিম। দুজনই ব্যর্থ হন। আজ তানজীদ তামিমকে বসিয়ে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হয় মিরাজকে। নাঈমের সঙ্গে ‘মেক শিফট’ ওপেনারের ভূমিকায় ইনিংস উদ্বোধনে নামেন মিরাজ। দুজনের উদ্বোধনী জুটি পঞ্চাশ ছাড়ায়। সাত ম্যাচ পর ওপেনিং জুটি পঞ্চাশ ছাড়াল আজ। এরপর নাঈম ফিরলে তিনে নেমেছিলেন তাওহীদ হৃদয়। রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেছেন তিনি।

দুই বলের ব্যবধানে দুই ব্যাটারের বিদায়ের পর বাংলাদেশের ব্যাটিং কিছুটা চাপেই পড়ে যাচ্ছিল। তবে একপ্রান্ত আগলে রাখছিলেন সেই মিরাজ। শান্তর সঙ্গে এখন জুটি বেধে দলকে এগিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে ব্যাক্তিগত ফিফটি পূর্ণ করেছেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত মিরাজ অপরাজিত আছেন ৯৬ বলে ৮০ রানে। 

বাবু/জেএম






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy