রাতে পাকিস্তানে যাচ্ছেন লিটন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপ অভিযানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন লিটন দাস। দলের সঙ্গে আর

2023-09-04T14:51:39+00:00
2023-09-04T14:51:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাতে পাকিস্তানে যাচ্ছেন লিটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫১ পিএম   (ভিজিট : ১৭৭)
X


এশিয়া কাপ অভিযানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন লিটন দাস। দলের সঙ্গে আর এই ওপেনারের তখন শ্রীলঙ্কা যাওয়া হয়নি। জ্বর থেকে সেরে না ওঠায় পরে এশিয়া কাপ থেকেই ছিটকে যান তিনি।

তবে এখন সুস্থ আছেন লিটন। গতকাল আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরও নিশ্চিত করেছে বাংলাদেশ। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে লিটনকে আবার স্কোয়াডে যোগ করার চেষ্টায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে আজ রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছেন এই ওপেনার। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন লিটন। যদিও তাঁকে স্কোয়াডে যুক্ত করার জটিলতা আছে। কারণ, লিটনের জায়গায় এর মধ্যে বিকল্প ওপেনার হিসেবে এনামুল হক বিজয়কে এশিয়া কাপের দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। গতকাল আফগানিস্তানের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিংও করেছেন তিনি।

এখন লিটনকে দলে যুক্ত করতে হলে স্কোয়াডের একজনের চোট দেখাতে হবে। সেই প্রক্রিয়া নিয়ে কাজ করছে বিসিবি। সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ আগামী পরশু। লিটনকে তাই আগেভাগে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

বাবু/এ.এস





  বিষয়:   লিটন 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy