প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৫ পিএম (ভিজিট : ১৯১)

X
লাহোরে বাঁচামরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলো বাংলাদেশ। এই দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি সাকিব আল হাসান। এরপরে ওপেনারদেরকে পাঠানো হলো মাঠে। সেখানে নাঈম শেখকে সঙ্গ দিতে ক্রিসে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ।
টিভির পর্দায় এমন দৃশ্য দেখে অভাগ টাইগার ভক্ত-সমর্থকরা। তবে মিরাজে আস্থা রেখেছেন অধিনায়ক মি.সেভেনটিফাইভ। বড় ভাইয়ের আস্থার প্রতিদান; প্রত্যাশার চেয়ে বেশি দিয়েছেন মিরাজ। খেলেছেন ক্যারিয়ার সেরা দানবীয় ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে এর আগে একবারই ব্যাটিংয়ে ইনিংস ওপেন করেছেন মিরাজ। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে। সে টুর্নামেন্টে প্রথম ম্যাচেই হাতে চোট পেয়েছিলেন তামিম, ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাসের সঙ্গে পাঠানো হয়েছিল তাকে। লিটনের সঙ্গে ১২০ রানের ওপেনিং জুটির অংশ ছিলেন মিরাজ। নিজে ৫৯ বলে করেছিলেন ৩২ রান।
১৬ বছর পর গত রোববার ‘গাদ্দাফি’ স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ। যেই ম্যাচটি আবার বাংলাদেশের জন্য ডু অর ডাই। হারলেই শেষ এশিয়া কাপ, ধরতে হতো বাড়ির বিমান। তবে সব শঙ্কা দূর করে টাইগাররা পা রেখেছে সুপার ফোরে। সেই সাথে গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও নাম তুলেছে বাংলাদেশের দুই সেঞ্চুরিয়ান। মিরাজ ১১২ ও শান্ত ১০৪ রানের ইনিংস খেলে গাদ্দাফি’র অনার্স বোর্ডে নিজেদের নাম লিখেছেন।
আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ৮৯ রানের জয় পায় বাংলাদেশ। আর সেই ম্যাচে শতক হাকিয়েছেন দুই টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠে শতক হাঁকানোয় ওয়ানডে ক্রিকেটের অর্নাস বোর্ডে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখলেন শান্ত-মিরাজ। এর আগে একমাত্র বাংলাদেশী হিসেবে এই কীর্তি ছিল কেবল মোহাম্মদ আশরাফুলের।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড অনার্স বোর্ডে দুই বাংলাদেশির নাম ওঠার বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিসিবি জানায়, ‘বাংলাদেশের পক্ষে দুই সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছে।’
বাবু/জেএম