টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায়

2023-09-05T15:30:42+00:00
2023-09-05T15:30:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকে থাকার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩০ পিএম   (ভিজিট : ১৩৪)
X


এশিয়া কাপে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় এই ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত করবে লঙ্কানরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাই ডু অর ডাই এই ম্যাচে আগে ফিল্ডিংয়ে আফগানিস্তান।

অন্যদিকে আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানদেরও। সুপার ফোর নিশ্চিতে আফগানদের করতে হবে অতিমানবীয় কিছু। টিকে থাকতে ৩৫ ওভারের ভেতর এই ম্যাচ জিততে হবে হাশমতউল্লাহ শহীদিদের।

মহাগুরত্বপূর্ণ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দল দুটি।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদী , নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুক।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা , দুনিথ ওয়েললাগে, মহেশ থেকস, কাসুন রাজিথা,মাথিশা পাথিরানা।

বাবু/এ.এস





  বিষয়:   শ্রীলঙ্কা  ব্যাটিং 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy