ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যর্থ: ফখরুল

বুলেটিন নিউজ ডেস্ক

রাজনীতি

সরকার ও সিটি করপোরেশন ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ। ব্যাপক দুর্নীতি ও অবহেলার কারণেই জনগণের প্রাণ

2023-09-06T13:51:56+00:00
2023-09-06T13:51:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা দিতে সরকার ব্যর্থ: ফখরুল
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫১ পিএম   (ভিজিট : ১৪১)
X


সরকার ও সিটি করপোরেশন ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ। ব্যাপক দুর্নীতি ও অবহেলার কারণেই জনগণের প্রাণ যাচ্ছে। জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই এ ব্যর্থতা, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটিতে বিএনপির দুই মেয়র প্রার্থীর উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

দুর্নীতিই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন, কিট নিয়ে দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে। কোনো পরিকল্পনা নেই। অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে। আওয়ামী লীগ শুধু মেগা প্রকল্প দেখাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমস্যা ও যানজট সৃষ্টি করছে।

ড. মুহাম্মদ ইউনূসের ঘটনা বিচ্ছিন্ন নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে বিষয়টি পরিকল্পিতভাবে সামনে আনা হয়েছে। আজ কথা বলার কোনো সুযোগ নেই, ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও শাস্তির মুখে পড়তে হয়।

বাবু/এ.এস





  বিষয়:   ফখরুল 



Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy