প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৪ পিএম (ভিজিট : ২০৬)

X
ওপেনার মিরাজের এবার ‘গোল্ডেন ডাক’ দুই দিনের ব্যবধানে মুদ্রার দুই পিঠ দেখে ফেললেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের এমন পেস বোলিং আক্রমণের বিপক্ষে মিরাজকে ওপেনিংয়ে পাঠানো বেশিই ঝুঁকি, সেটিই যেন প্রমাণ হলো।
নাসিম শাহের শর্ট অব আ লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। হয়ত যতটা ভেবেছিলেন, বলে ততটা গতি ছিল না। দ্বিতীয় ওভারের প্রথম বলে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই। আগের ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে কোনো রান নিতে পারেননি মোহাম্মদ নাঈম।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২.৪ বলে ১ উইকেট হারিয়ে ১৩ রান।
বাবু/জেএম