সাকিব-মুশির ব্যাটে ছুটছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে। তখন হাল ধরলেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের সঙ্গে যোগ

2023-09-06T17:46:44+00:00
2023-09-06T17:46:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিব-মুশির ব্যাটে ছুটছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১২৪)
X

একের পর এক উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে। তখন হাল ধরলেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের সঙ্গে যোগ দিলেন মুশফিকুর রহিমও। ৯৯ রানের জুটি পার করে তারা এখন এগোচ্ছেন বড় সংগ্রহের দিকে।  

২৮তম ওভারের ফাহিম আশরাফের প্রথম বলে ফিফটি স্পর্শ করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফিফটি করতে সাকিবের লেগেছে ৫৩ বল। আন্তর্জাতিক ক্রিকেটে এটা তার ৯৭তম ফিফটি। ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান, ফিরেছেন ৪ ব্যাটার। সাকিব ৫৩ আর মুশফিক ব্যাটিং করছেন ৪৮ রানে। 

এর আগে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।  

ইনিংসের প্রথম ওভার বল করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। নাঈম শেখ পুরো ওভার দেখে-শুনে খেলেই পার করে দেন। মেইডেন ওভারের পর দ্বিতীয় ওভারে বল করতে আসেন নাসিম শাহ। আর প্রথম বলেই মিরাজ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ফখর জামানের হাতে। বিদায় নেন কোনো রান না করেই।

তিনে ব্যাটিংয়ে নেমে লিটন দাস শুরুটা করেন দারুণ। কিন্তু সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ থেকে শাহিন শাহ আফ্রিদির বলে খোঁচা দিয়েছেন তিনি। ব্যাটে কানায় লেগে ক্যাচ গেছে রিজওয়ানের কাছে। ১৩ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি ব্যাটার। কিছুক্ষণ পর বাউন্ডারির দিকে যাওয়া বল ঠেকাতে গিয়ে ইনজুরি পড়েন নাসিম শাহ। একটু পর মাঠই ছাড়তে হয় তাকে।

থিতু হয়ে থাকা নাঈম গত ম্যাচগুলোর মতো এই ম্যাচেও ব্যর্থ হন। হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে বিদায় নেন। ২৫ বলে তিনি করেন ১৬ রান। ক্রিজে নেমে টিকতে পারলেন না তৌহিদ হৃদয়। আগের উইকেট নেওয়া হারিস রউফের বলে বোল্ড হয়ে ২ রানেই ফেরেন সাজঘরে।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy