আবারও ছন্দপতন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এশিয়া কাপে সুপার ফোরে নিজদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি

2023-09-06T18:48:53+00:00
2023-09-06T18:48:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ছন্দপতন বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে নড়বড়ে পুঁজি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৩৪)
X

এশিয়া কাপে সুপার ফোরে নিজদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটারদের ব্যর্থতায় ১১ ওভার ২ বল বাকী থাকতে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ।  

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। স্কোরবোর্ডে রান যোগ করার আগেই নাসিম শাহর বলে আউট হন মিরাজ। এরপর ক্রিজে আসেন লিটন দাস। 

নাইম শেখকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। শুরুটা ভালোই করেছিলেন। তবে তা ধরে রাখতে পারেননি। দলীয় ৩১ রানে ১৩ বলে ১৬ রান করে আউট হন এই ব্যাটার। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। এরপর দলীয় ৪৫ রানে সাজঘরে ফিরে যান ওপেনার নাইম। ২৫ বলে ২০ রান করে আউট হন তিনি। 

এরপর ক্রিজে এসেই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। ৯ বলে ২ রান করে আউট হন তিনি। হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। সাকিবকে সঙ্গে নিয়ে দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন মুশফিক। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। উইকেট আগলে রাখার পাশাপাশি রানের চাকাও সচল রাখেন সাকিব-মুশফিক।

সাবলীল ব্যাটিংয়ে ৫৩ বলে ফিফটি তুলে নেন সাকিব। দলীয় ১৪৭ রানে ৫৭ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর ক্রিজে আসেন শামিম পাটোয়ারি। অন্যদিকে ৭১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন মুশফিক। 

এরপর দ্রুতই আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। ২৩ বলে ১৬ রান করে শামিম, ৮৭ বলে ৬৪ রান করে মুশফিক ও রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদ। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ১৯৩ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ নেন ৩টি উইকেট। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy