শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৯ সেপ্টেম্বর) টস জিতে লঙ্কানদের

2023-09-09T18:21:59+00:00
2023-09-09T18:23:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২১ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৩ ৬:২৩ পিএম  (ভিজিট : ১৩১)
X

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শনিবার (৯ সেপ্টেম্বর) টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে দ্বিমুথ করুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তবে এরপর দ্রুতই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চেপে রেখেছে বাংলাদেশ। 

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দ্বিমুথ করুণারত্নে। উদ্বোধনী জুটিতে ৩৪ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৭ বলে ১৮ রান করা করুণারত্নেকে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। তার বিদায়ের পর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। 

নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মেন্ডিস। রান তোলার গতি সচল রেখে দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। এরপর মাঝে দুই ক্যাচ মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। তবে দলীয় ১০৮ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শরিফুল। ৬০ বলে ৪০ রান করা নিশাঙ্কাকে আউট করেন তিনি। এরপর অর্ধশতক পূরণ করা মেন্ডিসকে সাজঘরে পাঠান শরিফুল।

এরপর ক্রিজে আসেন চারিথ আসালঙ্কা। সাদিরা সামাবিক্রমাকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন আসালাঙ্কা। তবে দলীয় ১৪৪ রানে ২৩ বলে ১০ রান করা আসালাঙ্কাকে আউট করেন তাসকিন আহমেদ। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy