টস জিতে বোলিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে

2023-09-10T15:25:53+00:00
2023-09-10T15:25:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে বোলিংয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২৫ পিএম   (ভিজিট : ১২০)
X


এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের ভারত। রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এর আগে 'এ' গ্রুপ পর্বে মুখোমুখি হয়ে ছিল ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান। নেপালের বিপক্ষে ২৩৮ রানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। এরপর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় বাবর আজমের দল।

অন্যদিকে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার ফোরে পা রাখে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর যাত্রা শুরু করেছে রোহিত শর্মার দল।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান,  ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy