‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত’

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আগস্টের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর ক্যাম্পেও যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অ্যাঙ্কলের চোট তাকে

2023-09-16T15:50:50+00:00
2023-09-16T15:50:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

আগস্টের শুরুতে সৌদি আরবের ক্লাব আল-হিলালে নাম লেখানোর পর ক্যাম্পেও যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অ্যাঙ্কলের চোট তাকে পুরোদমে মাঠে ফিরতে দিচ্ছিল না। অবশেষে ব্রাজিলের হয়েই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামেন নেইমার। মাঠে নেমেই বাজিমাত, করেন জোড়া গোল। প্রথম গোলেই তিনি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোরার কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান। এবার তার দারুণ অভিষেক হয়েছে আল-হিলালে।

শুক্রবার রাতে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছে নেইমারের। ইউরোপ ছেড়ে নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে মনে রাখার মতোই। তার দল আল-হিলাল রিয়াদকে গোলবন্যায় ভাসিয়েছে। ম্যাচ জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার। সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’

অবশ্য বড় জয়ের রাতেও নিজে গোল পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে সতীর্থের গোলে নেইমারের অবদান ছিল ঠিকই। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ছিলেন না সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। ৬৪ মিনিটে নেইমারকে আরেক ব্রাজিলিয়ান মাইকেল অলিভিয়েরার বদলি হিসেবে নামানো হয়। তখনই তুমুল হর্ষধ্বনিতে মেতে ওঠে রিয়াদের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়াম।ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামার আগেই আল-হিলাল এগিয়ে ছিল ২-০ গোলে। নেইমারের ছোঁয়া পেতেই তাদের আক্রমণের ধার আরও বেড়ে যায়। নেইমারের বাড়ানো দুর্দান্ত এক ফ্লিক থেকে ৪ মিনিট পরই গোলের সুযোগ পেয়ে যায় তার দল। নাসের আলদাওয়াসারি আল-হিলালের তৃতীয় গোলটি করেন। এরপর আরও বেশ কিছু কারিকুরি দেখান নেইমার।

এরই এক ফাঁকে নেইমারের পাস থেকে পাওয়া বলে সফল লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান ফুটবলার ম্যালকম। অবশ্য নেইমার নিজেও স্কোরশিটে নাম তুলতে পারতেন। আল হিলাল পেনাল্টি পাওয়ায় প্রথম গোল করার সুযোগ পেয়েও তিনি দিয়ে দেন সালেম আলদাওয়াসেরিকে। সেখান থেকে সালেম ৫-০ ব্যবধান গড়েন। ম্যাচের যোগ করা সময়ে নেইমারের শট প্রতিপক্ষ গোলরক্ষক রুখে দেওয়ার পর ফিরতি শটে নিজের দ্বিতীয় ও দলের ৬ষ্ঠ গোলটি করেন সালেম। তবে শেষ মুহূর্তে আল রিয়াদ সান্ত্বনার এক গোল পেয়ে যায়। ফলে আল হিলাল মাঠ ছাড়ে ৬-১ গোলের বড় জয় নিয়ে।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy