এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

এশিয়া কাপের ফাইনালে টস ভাগ্যে হাসল শ্রীলঙ্কা। ব্যাটিং বেছে নিলেন দলটির অধিনায়ক দাসুন শনাকা। দলে একটি পরিবর্তনের কথা

2023-09-17T15:20:11+00:00
2023-09-17T15:20:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২০ পিএম   (ভিজিট : ২৫২)
X


এশিয়া কাপের ফাইনালে টস ভাগ্যে হাসল শ্রীলঙ্কা। ব্যাটিং বেছে নিলেন দলটির অধিনায়ক দাসুন শনাকা। দলে একটি পরিবর্তনের কথা জানালেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে যাওয়া মহীশ  থিকশানার জায়গায় এসেছেন দুশান হেমন্ত।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববারের শিরোপা লড়াইয়ে ভারতের দলেও পরিবর্তন একটি। চোট পাওয়া অক্ষর প্যাটেলের জায়গায় খেলবেন ওয়াশিংটন সুন্দর। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বিশ্রাম থাকা নিয়মিত মুখরাও ফিরেছেন। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা দলে পরিবর্তন ছয়টি।

ফাইনালের আগে প্রতিযোগিতায় এই দুই দল মুখোমুখি হয়েছে সাতবার। চারবার জিতেছে ভারত, তিনবার শ্রীলঙ্কা।

সুপার ফোর পর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা ভারত শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আসরে প্রথম মুখোমুখিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। 

শ্রীলঙ্কা একাদশ: পাতুন নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান ও মাতিশা পাতিরানা।

বাবু/এ.এস





  বিষয়:   শ্রীলঙ্কা  এশিয়া কাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy