শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের ৮ম শিরোপা জিতলো ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। এশিয়া কাপে এটা তাদের ৮ম শিরোপা।আসর শুরুর

2023-09-17T18:40:42+00:00
2023-09-17T18:40:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়া কাপ ফাইনাল
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের ৮ম শিরোপা জিতলো ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৯০)
X


একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। এশিয়া কাপে এটা তাদের ৮ম শিরোপা। 

আসর শুরুর আগের দিন স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। কারণ একাদিক ক্রিকেটারের চোট। বলা যায়, দ্বিতীয় সারির দল নিয়েই আসর শুরু করেছিল লঙ্কানরা। কিন্তু সময় যত গড়িয়েছে ততই অবাক করেছেন তারা। সেটা মাঠের পারফরম্যান্স দিয়ে। অথচ ফাইনালের বড় মঞ্চে এসে পুরো অচেনা দকাসুন শানাকার দল। ঘরের মাঠে খেলতে নেমে মোহাম্মদ সিরাজের সুইং আর পেসে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। ফলে কোনোরকমের প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই শিরোপা জিতলো ভারত। এটা তাদের অস্টম এশিয়া কাপ ট্রফি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে লঙ্কানরা খেলতে পেরেছে কেবল ৯২ বল। এই সময়ে সবকটি উইকেট হারিয়ে তারা স্কোর বোর্ডে তুলতে পেরেছে ৫০ রান। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। দলের ৯ ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ভারতের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে সেরা বোলার মোহাম্মদ সিরাজ। ৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬ ওভার ১ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

বাবু/এ.এস





  বিষয়:   এশিয়া কাপ  ফাইনাল  শ্রীলঙ্কা 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy