তানজিম সাকিবের ভুল স্বীকার, সতর্ক করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ফেসবুকে নারীদের নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

2023-09-19T14:50:42+00:00
2023-09-19T15:25:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তানজিম সাকিবের ভুল স্বীকার, সতর্ক করলো বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫০ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৩ ৩:২৫ পিএম  (ভিজিট : ১৭০)
X


ফেসবুকে নারীদের নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সেখানে নিজের ভুল স্বীকার করেছেন এই পেসার। ভবিষ্যতে এমন ভুল আর না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

সাকিবের বিষয়ে গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, “সে (সাকিব) বলেছে- ‘আমি দুঃখিত’। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেয়া হয়। সে বলেছে, এ ধরনের পোস্ট দেয়া থেকে বিরত থাকবে। সাকিব বলেছে, সে নারী বিদ্বেষী নয়, আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি! সাকিব কেমন ধ্যানধারণার অনুসারী, মানসিকতা কেমন অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করবো।”

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy