টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট

খেলাধুলা

বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দলের মূল ক্রিকেটারদের বিশ্রামে আছেন। তবে কিউইদের বিপক্ষে সিরিজে আছেন দুই অভিজ্ঞ

2023-09-21T14:15:22+00:00
2023-09-21T14:15:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৫ পিএম   (ভিজিট : ১৮০)
X


বিশ্বকাপ মাথায় রেখে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দলের মূল ক্রিকেটারদের বিশ্রামে আছেন। তবে কিউইদের বিপক্ষে সিরিজে আছেন দুই অভিজ্ঞ তামিম ও রিয়াদ। তাদের কামব্যাকের সিরিজে টস জিতে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।

সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে। বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে।

বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ  টস 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy