বিবর্ণ নেইমার, জয়বঞ্চিত আল হিলাল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এই মৌসুমেই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। দলটির হয়ে অভিষেকেই দেখিয়েছিলেন নিজের

2023-09-22T15:30:38+00:00
2023-09-22T15:30:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিবর্ণ নেইমার, জয়বঞ্চিত আল হিলাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩০ পিএম   (ভিজিট : ১৮০)
X

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এই মৌসুমেই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। দলটির হয়ে অভিষেকেই দেখিয়েছিলেন নিজের জাদু গোল না পেলেও করেছিলেন গোল সহায়তা তবে তার পরের ম্যাচেই নিষ্প্রভ এই খেলোয়াড় না করেছেন গোল, না করেছেন অ্যাসিস্ট ফলাফল জয় পায়নি আল-হিলাল। এবার নিজের তৃতীয় ম্যাচেও কিছু করতে পারলেন না সাম্বা ফুটবলের প্রতিনিধিরা।

আল হিলালের জার্সিতে নেইমারের অভিষেক সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে তার দল সে ম্যাচ জিতেছিল ৬–১ গোলে। এরপর এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে নেইমারের। উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১–১ গোলে ড্র করেছে। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উল্টো একটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচও খেলে ফেলেছেন নেইমার। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি।

বক্সের মধ্যে সেই বল পেয়ে যান আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। এ বছরই জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে আল হিলালে নাম লেখানো ম্যালকম ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আরও গোল পেতে পারত আল হিলাল। কিন্তু নেইমারের অসাধারণ এক পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফুলহাম থেকে এ বছর আল হিলালে নাম লেখানো আলেক্সান্দর মিত্রোভিচ। এরপর নেইমার নিজেও গোলের সুযোগ মিস করেন।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে গেছে আল হিলাল। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে তারাই। অসাধারণ এক ফ্রি–কিক থেকে ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরানো গোলটি করেন রোমনিয়ান ফুটবলার নিকোলা স্তানচিউ।

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy