নানা নাটকীয়তায় বাংলার ক্রিকেট!

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল খান। আজকের ম্যাচেও দলের সঙ্গেই ড্রেসিংরুমে ছিলেন তিনি।

2023-09-26T19:38:32+00:00
2023-09-26T20:05:14+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নানা নাটকীয়তায় বাংলার ক্রিকেট!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৩ ৮:০৫ পিএম  (ভিজিট : ১৬৫)
X

বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন নাফিস ইকবাল খান। আজকের ম্যাচেও দলের সঙ্গেই ড্রেসিংরুমে ছিলেন তিনি। কথা ছিল আগামীকাল দলের সঙ্গে ভারতেও যাবেন তিনি। তবে, নাফিস ম্যানেজার হিসেবে ভারতে যান এমনটা চান না সাকিব— ছড়িয়ে পড়েছে এমন খবর। অধিনায়কের চাওয়া রাখতে যাচ্ছে নাকি ক্রিকেট বোর্ডও। যে কারণে অভিমানে ম্যাচ চলাকালেই বাসায় চলে গেছেন নাফিস ইকবাল! নানা নাটকীয়তার মাঝে বাংলার ক্রিকেট।

এর আগে খবর এসেছিল, টিম ম্যানেজমেন্টের সঙ্গে মতবিরোধ হওয়ায় হঠাৎ করে ড্রেসিং রুম ছেড়ে গেছেন তামিম ইকবালের বড়ভাই নাফিস ইকবাল। এভাবে দল ছেড়ে যাওয়ায় লজিস্টিক ম্যানেজারের চাকরি হারাতে পারেন সাবেক এই ক্রিকেটার।

বিসিবিতে সাকিব-তামিম বিতর্কের শুরু সোমবার রাত থেকে। তামিম ইকবাল বিসিবিকে জানান তিনি পুরো ফিট নন, ফলে বিশ্বকাপে সব ম্যাচ খেলতে পারবেন না। তার এমন শর্ত শুনে জরুরি মিটিং করে টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে গতকাল দেশে ফেরেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় ফিরে মধ্যরাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। সেখানে তামিমকে নিয়ে আলোচনা হয়।

ওই আলোচনায় তামিমের শর্তে বিরক্ত হয়েছেন সাকিব। এমনকি আনফিট কাউকে দলে নিলে বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথাও নাকি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ নিয়ে আজ দিনভর অনেক আলোচনা হয়। কথা বলতে বিসিবিতে এসেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশ বিশ্বকাপে যাবে।

এখন শোনা যাচ্ছে, তামিমের পাশাপাশি তার ভাই নাফিস ইকবালও মিস করতে যাচ্ছেন বিশ্বকাপ। কারণ হিসেবে জানা গেছে, অধিনায়ক সাকিব আল হাসান নাকি চান না নাফিস দলের সঙ্গে থাকুন!  আজ বিশ্বকাপ দল ঘোষণা করার কথা বিসিবির। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy