বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার বিকেল ৪টায় ভাড়া করা বিমানে হযরত শাহজালাল

2023-09-27T16:45:55+00:00
2023-09-27T16:48:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৫ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৩ ৪:৪৮ পিএম  (ভিজিট : ২১৬)
X


ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার বিকেল ৪টায় ভাড়া করা বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বকাপের জন্য টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দল শুরুতে যাবে ভারতে গুহাটিতে। সেখানে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। এরপর ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে মূল ম্যাচের প্রথমটি খেলবে বাংলাদেশ।

৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ।

বাবু/এ.এস





  বিষয়:   বিশ্বকাপ  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy