অভিযোগের তির কার দিকে?

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

তামিম ইকবালকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচকরা তার চোটের কথা বলেছেন। তবে এই ওপেনার দিয়েছেন ভিন্ন ব্যাখা।

2023-09-27T19:04:06+00:00
2023-09-27T19:04:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
অভিযোগের তির কার দিকে?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৮০)
X

তামিম ইকবালকে দলে না রাখার কারণ হিসেবে নির্বাচকরা তার চোটের কথা বলেছেন। তবে এই ওপেনার দিয়েছেন ভিন্ন ব্যাখা। তার দাবি, পরিকল্পনা করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। এই ওপেনার কারো নাম সামনে না আনলেও তার অভিযোগ টিম ম্যানেজমেন্টের শীর্ষ এক কর্মকর্তার দিকে।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষে হালকা চোট অনুভব করেছিলেন তামিম ইকবাল। তখন সেই বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান এই ওপেনার। সেই ঘটনার প্রেক্ষিতেই এক-দুদিন পর বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করে ভিন্ন এক প্রস্তাব দেন তামিমকে।

আজ বুধবার লাইভে এসে সেই বিষয়টি পরিষ্কার করেছেন তামিম। তিনি বললেন, 'বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, 'আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এসব ধরণের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোন অভিজ্ঞতা নেই।’-যোগ করেন তামিম।

টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, ‘আমি এটা ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে।’

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy