টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। এই সুযোগকে কাজে লাগানোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে

2023-10-02T14:40:54+00:00
2023-10-02T14:40:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ২:৪০ পিএম   (ভিজিট : ১৫৬)
X


বিশ্বকাপ শুরুর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। এই সুযোগকে কাজে লাগানোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এটি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয়লাভ করেছে টাইগাররা। 

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ আজ থেকে ঠিক আট দিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং প্রস্তুতি ম্যাচটি প্রস্তুতির মতোই সারতে চান টাইগাররা। স্বাভাবিক কারণেই কেমন হতে পারে আজকের ম্যাচ, সেদিকে নজর থাকছে সবার।

চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। 

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy