সব ভুলে কী এক হলেন সাকিব-তামিম!

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ

2023-10-04T20:24:33+00:00
2023-10-04T20:24:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সব ভুলে কী এক হলেন সাকিব-তামিম!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৮:২৪ পিএম   (ভিজিট : ৩১৫)
X

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম ইস্যুতে বেশ সরগরম ছিল দেশের ক্রিকেটাঙ্গন। টাইগার ওপেনারের আকস্মিক দল থেকে বাদ পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল৷ বিশ্বকাপ দলে তামিমের না থাকার পেছনে অনেকের কাঠগড়ায় সাকিব। 

যদিও দাবি করা হয়, ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টও নাকি কোনো ঝুঁকি নিতে চায়নি। অবশ্য বাদ পড়ার পর এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন তামিম। সাকিবকে নিয়ে সরাসরি কিছু না বললেও তামিমের মতে, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে গেছেন তিনি নিজেই।

এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো' বলে উল্লেখ করেছেন। এছাড়া আরও অনেক বিষয়ে জাতীয় দল সতীর্থকে নিয়ে তাচ্ছ্বিল্য করে কথা বলেন সাকিব।

সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকারের পর থেকে দেশের একাংশের সমর্থকের চোখে ভিলেন হিসেবেই দেখা হচ্ছে তাকে। দুই সিনিয়র ক্রিকেটারের মুখোমুখি অবস্থানের মুখে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল দুইজনের হাত মেলানোর ছবি। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ছবিটি। 

মূলত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একটি বিজ্ঞাপনে জুটি বেধেছেন সাকিব ও তামিম। বিজ্ঞাপনে দেখা যায়, দুজন মিলে নিজেদের ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করছেন। যেখানে তারা দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিজেদের স্মৃতিচারণের এই আলাপ থেকেই আরও একবার দেশের স্বার্থে এক হবার প্রত্যয় শোনা যায় দুজনের কণ্ঠে। 

নগদের এমন বিজ্ঞাপনের পরেও অবশ্য সহসা দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা। অন্তত বিশ্বকাপে জরুরি পরিবর্তন না এলে তা হচ্ছে না। তবে ভক্তদের আশা, বিশ্বকাপের পর সব ভুলে অন্তত এক হবেন সাকিব এবং তামিম। 

বাবু/জেএম





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy