টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের দামামা আগেই বেজেই উঠলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (শনিবার)। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত

2023-10-07T10:50:45+00:00
2023-10-07T10:50:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ১০:৫০ এএম   (ভিজিট : ১৪৩)
X


বিশ্বকাপের দামামা আগেই বেজেই উঠলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (শনিবার)। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে আছেন তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপের মূলপর্বেও জায়গা করে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন জুনিয়র তামিম। ফলে লিটন দাস ও তানজিদ তামিম স্বীকৃত দুই ওপেনারই শুরু করবেন বাংলাদেশের ব্যাটিং ইনিংস। এছাড়া একাদশে রয়েছেন তিন পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজ। সঙ্গে দুই স্পিনার—সাকিব ও মিরাজ, এছাড়া আলাদা কোনো স্পিনার না রাখায় বোলিংয়ে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।

অন্যদিকে, দুই প্রধান পেসার নাভিন-উল হক ও ফজলহক ফারুকির সঙ্গে আফগান স্কোয়াডে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। স্পিনেও আছেন তিনজন রশিদ খান, মুজিব-উর-রহমান ও মোহাম্মদ নবী।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

বাবু/এ.এস





  বিষয়:   বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy