সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে থামলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। এই ম্যাচের মধ্য দিয়ে চলতি আসর শুরু করল এশিয়ার

2023-10-07T14:20:23+00:00
2023-10-07T14:20:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে থামলো আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ২:২০ পিএম   (ভিজিট : ১৬২)
X


বিশ্বকাপের ১৩তম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট দল। এই ম্যাচের মধ্য দিয়ে চলতি আসর শুরু করল এশিয়ার দল দুটি। প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় উভয়ে।

শনিবার ভারতের ধর্মশালায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে ৮৩ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।

২৪.৩ ওভারে আফগানদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১২ রান। এমন ভালো পজিশনে থাকা দলটি বড় স্কোর গড়ার পথেই ছিল।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা। তাদের তোপের মুখে পড়ে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই অলআউট হয় আফগানরা।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। ওপেনিং জুটিতে ৪৭ রান করেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরা। তাদের এই জুটির বিচ্ছেদ ঘটান সাকিব আল হাসান।

সাকিকের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান।এরপর ফের আফগান শিবিরে আঘাত হানেন সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে ১৮ রানে ফেরেন ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা রহমত শাহ।

এরপর আফগান শিবিরে একের পর এক আঘাত হানেন মেহিদ হাসান মিরাজ ও পেসার মোস্তাফিজুর রহমান। অফ স্পিনার মিরাজের বলে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করে আউট হন।

ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রানে করে ফেরেন গুরবাজ।

সাকিব আল হাসানের তৃতীয় শিকারে পরিনত হন নজিবুল্লাহ জাদরান। তিনি বোল্ড হওয়ার আগে ১৩ বলে ৫ রান করার সুযোগ পান।

এরপর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নবিকে বোল্ড করে ফেরান পেসার তাসকিন আহমেদ। তার বিদায়ে ২৯.৬ ওভারে ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। 

শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর রহমান ও নাভিন উল হক। একেরপর এক উইকেট পতনের কারণে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই ইনিংস গুটায় আফগানরা।

বাংলাদেশ দলের হয়ে দুই স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ ৩টি করে উইকেট নেন। দুই উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy