ম্যাচ সেরা মেহেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

আপন ক্যারিশমায় প্লেয়ার অব দ্য ম্যাচ তকমাটা নিজের করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলের ঘূর্ণিতে তিনি

2023-10-07T17:35:00+00:00
2023-10-07T17:35:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ম্যাচ সেরা মেহেদী মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১৪৮)
X


আপন ক্যারিশমায় প্লেয়ার অব দ্য ম্যাচ তকমাটা নিজের করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বলের ঘূর্ণিতে তিনি যেমন আফগানদের উল্টেপাল্টে দিয়েছেন, তেমন ব্যাট হাতেও তিনি দলকে পৌঁছে দিয়েছেন জয়ের খুব কাছে।

আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর উইকেট দিয়ে নিজের খাতা খোলেন মিরাজ। এরপর তার শিকার হয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমান। তিন উইকেট নিয়ে আফগানদের ১৫৬ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন মিরাজ।

এরপর দুই ওপেনারের ব্যর্থতার পর টাইগারদের হয়ে ব্যাট হাতে প্রতিরোধ গড়েন মেহেদী মিরাজ। তিনে নেমে নাজমুল হোসেন শান্তর সাথে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন।

৭৩ বলে ৫৭ রানের কার্যকরি ইনিংস খেলেছেন মিরাজ। আর বল ও ব্যাটের এই নৈপুণ্যই চলতি বিশ্বকাপে টাইগারদে প্রথম ম্যাচে মিরাজকে করেছে ম্যাচ সেরা।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy