টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বোলিং

2023-10-10T11:12:35+00:00
2023-10-10T11:12:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:১২ এএম   (ভিজিট : ১৬৮)
X


বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসান।  বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হচ্ছে ম্যাচ।

এদিকে দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদী। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাড়তি বোলিং অপশন হিসেবে আজ যুক্ত হয়েছেন মেহেদী।

ইংল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। মঈন আলীর বদলে দলে এসেছেন রিস টপলি।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : দাভিদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

বাবু/এ.এস





  বিষয়:   বোলিং  বাংলাদেশ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy