পাহাড়সম রানের নিচে চাপা টাইগাররা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৯৮ ছিল ইংল্যান্ডের। টাইগারদের শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মোটে ৬৬। একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে চারশ পার হয়ে যাবে ইংল্যান্ডের। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের এতটা রান তুলতে দেয়নি বাংলাদেশ।

2023-10-10T15:05:17+00:00
2023-10-10T15:22:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাহাড়সম রানের নিচে চাপা টাইগাররা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৩:০৫ পিএম  আপডেট: ১০.১০.২০২৩ ৩:২২ পিএম  (ভিজিট : ১৫১)
X

৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৯৮ ছিল ইংল্যান্ডের। টাইগারদের শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মোটে ৬৬। একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে চারশ পার হয়ে যাবে ইংল্যান্ডের। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের এতটা রান তুলতে দেয়নি বাংলাদেশ।

সবমিলিয়ে ৯ উইকেটে ৩৬৪ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। ফলে জিততে হলে ৩৬৫ রানের কঠিন এক লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। 

দুই প্রান্ত দিয়ে পেস দিয়েই আক্রমণ শুরু করেন সাকিব। মোস্তাফিজুর রহমান আর তাসকিন আহমেদ প্রথম ৪ ওভারে দেন ১৫ রান। তবে পঞ্চম ওভার এসে হাত খুলেন ডেভিড মালান। টানা দুই বলে মোস্তাফিজকে চার আর ছক্কা হাঁকিয়ে রান বাড়িয়ে নেন এই ওপেনার।

মোস্তাফিজকে তার পরের ওভারে ফের টানা দুই বলে ছক্কা আর চার হাঁকান মালান। তার সঙ্গে তাল মেলাতে চেষ্টা করেন আরেক ওপেনার জনি বেয়ারস্টোও। ফলে ৪৯ বলেই জুটিতে ফিফটি পূরণ করে ফেলেন তারা। ১০০ ছুঁতে লাগে ৯৩ বল। ৩৯ বলে ফিফটি পূরণ করেন মালান। বেয়ারস্টো ছিলেন তার তুলনায় একটু ধীরগতির। তার পঞ্চাশ ছুঁতে লাগে ৫৪ বল।
ইনিংসের ১৮তম ওভারে ওপেনিং জুটিটি ভাঙেন সাকিব। ৫৯ বলে ৮ বাউন্ডারিতে ৫২ রান করা বেয়ারস্টোকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন টাইগার অধিনায়ক। ১১৫ রানে আসে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি থেকে।

দ্বিতীয় উইকেটে আরেকটি বড় জুটি গড়ে ফেলে ইংলিশরা। ১১৭ বলেই ১৫১ রান তুলে ফেলেন জো রুট আর মালান। ৯৩ বলে সেঞ্চুরি করেন মালান। অবশেষে মালানকে বোল্ড করে এই জুটিটি ভাঙেন শেখ মেহেদি। 

১০৭ বলে ১৪০ রান। ১৬ চারের সঙ্গে ৫টি ছক্কা। ডেভিড মালানের ক্যারিয়ারে এমন দিন আর আসেনি। বাংলাদেশকে পেয়ে নিজের ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংসটাই খেলে ফেললেন বাঁহাতি এই ওপেনার। এর আগে তার সেরা ইনিংস ছিল ১৩৪ রানের। 

এরপর ৩৯তম ওভারে শরিফুল ইসলাম তুলে নেন জস বাটলারকে। ইনসাইডেজ হয়ে স্টাম্প হারানোর আগে ১০ বলেই ২০ রানের ছোট এক ঝড় তুলে দিয়ে যান ইংলিশ অধিনায়ক। নিজের পরের ওভারে এসে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেন শরিফুল। পরপর দুই বলে তিনি সাজঘরে ফেরান জো রুট আর লিয়াম লিভিংস্টোনকে। 

রুট চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন আকাশে, মুশফিক সহজেই গ্লাভসবন্দী করেন সে ক্যাচ। ৬৮ বলে ৮২ রানের ইনিংসে ৮টি চার আর একটি ছক্কা হাঁকান ইংলিশ এই তারকা ব্যাটার।

৪২তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন শরিফুল। শেষ ওভারে আক্রমণে ফিরে সাফল্য পান তাসকিন আহমেদ। গতিময় এই পেসারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শেখ মেহেদি হাসানের হাতে ধরা পড়েন ক্রিস ওকস।


বাবু/এমএ




  বিষয়:   সাকিব আল হাসান  বাংলাদেশ ক্রিকেট  বিশ্বকাপ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy