ইংলিশ পরীক্ষায় সাকিবও পেলেন ১

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

টাইগার কাপ্তান সাকিব আল হাসানও ১ রানের ঘর ছাড়াতে পারলেন না। ৯ বলে ১ রান করে রিস টপলির

2023-10-10T16:09:38+00:00
2023-10-10T16:09:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইংলিশ পরীক্ষায় সাকিবও পেলেন ১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৫৩)
X


টাইগার কাপ্তান সাকিব আল হাসানও ১ রানের ঘর ছাড়াতে পারলেন না। ৯ বলে ১ রান করে রিস টপলির শিকার হয়েছেন সাকিবও। টাইগার শিবিরে শুরুতেই ধস নামালেন টপলি। তিন ওভার বল করেই তিনি ৩ উইকেট শিকার করেছেন।

৩৬৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে ইংলিশ বোলারদের তোপে ছন্নছাড়া হয় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান রিস টপলি বলে ১ রানে সাজঘরে ফিরেছেন। তিনি বল মোকাবেলা করেছেন মোট ২ টি।

অন্যদিকে টপলির পরের বলেই নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১ বলে ০ রান করে।

এর আগে ডেভিড মালানের ১৪০, জো রুটের ৮২ ও জনি বেয়ারস্টো’র ৫২ রানে ভর করে টাইগারদের ৩৬৫ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ মেহেদী হাসান। শরীফুল ইসলাম পেয়েছেন তিন উইকেট। আর টাইগার কাপ্তান সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তাসকিন আহমেদও পেয়েছেন একটি উইকেট।

বাবু/এ.এস






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy