প্রথম জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারত বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। রানবন্যা বইয়ে দেওয়া দিল্লির অরুণ জেটলি

2023-10-15T14:31:35+00:00
2023-10-15T14:31:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ২:৩১ পিএম   (ভিজিট : ১৪৬)
X


ভারত বিশ্বকাপের ১৩তম ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। রানবন্যা বইয়ে দেওয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা আড়াইটায়। এর আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়েই এই ম্যাচে নেমেছে ইংলিশরা। বিপরীতে আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে রানখরায় কাটানো নাজিবউল্লাহ জাদরানের পরিবর্তে তারা উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলিখিলকে দলে নিয়েছে।

আগে ফিল্ডিং নেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই বলে টসের সময় জানিয়েছেন বাটলার। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে এটি ভালো ব্যাটিং উইকেট হবে। আমরা ট্যালেন্টেড ও কঠিন একটি দল নিয়ে খেলছি, তবে মাঠের খেলাতেই আমাদের মূল মনোযোগ। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয়টিতে আমরা বেশ উন্নতি করেছি। এমন ফর্মের জন্য আমরা গর্বিত।

অন্যদিকে, আফগানিস্তানও আগে বোলিং নিতে চেয়েছিল বলে জানান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী, ‘বেশ ভালো উইকেট মনে হচ্ছে। আমরা যতটা সম্ভব ভালো স্কোর করতে চাই এবং প্রতিপক্ষকে চাপে রাখাই মূল লক্ষ্য। ৩০০-এর অধিক রান করতে পারলে দলের স্পিনারদের জন্য ভালো সুযোগ থাকবে।’

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিচ টপলি।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল হক ও ফজলহক ফারুকি।

বাবু/এ.এস





  বিষয়:   ইংল্যান্ড  আফগানিস্তান 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy