নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

চলতি বিশ্বকাপে প্রতিটি দলেরই তিনটি করে ম্যাচ শেষ। আজ শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের ম্যাচ। মুখোমুখি লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড

2023-10-18T14:41:42+00:00
2023-10-18T14:41:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ২:৪১ পিএম   (ভিজিট : ১৪১)
X

চলতি বিশ্বকাপে প্রতিটি দলেরই তিনটি করে ম্যাচ শেষ। আজ শুরু হচ্ছে চতুর্থ রাউন্ডের ম্যাচ। মুখোমুখি লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। টস জিতে কিউইদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা। 

বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তালিকায় নিউজিল্যান্ড। টানা তিন জয়ে উড়ছে গেলবারের রানার্স-আপরা। প্রথম দুই ম্যাচ ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসকে সহজেই হারানোর পর বাংলাদেশকেও হেসে-খেলেই হারিয়েছে তারা। 

তবে প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কিউইদের। সর্বশেষ ম্যাচেই রশিদ-মুজিবরা মাটিতে নামিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আজকের ম্যাচেও তেমন কিছুর স্বপ্ন আফগানদের।
আফগানিস্তান একাদশ

আফগানিস্তান একাদশ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন কেন উইলিয়ামসন। তার জায়গায় দলে ঢুকেছেন উইল ইয়াং। কিউইদের নেতৃত্ব সামলাবেন টম ল্যাথাম। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আফগানিস্তান। 

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

আফগানিস্তান একাদশ 
হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

বাবু/এমএ






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy