আফগানিস্তানকে ২৮৯ রানের টার্গেট নিউজিল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ২৮৯ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম

2023-10-18T18:42:25+00:00
2023-10-18T18:42:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আফগানিস্তানকে ২৮৯ রানের টার্গেট নিউজিল্যান্ডের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ২৮৯ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নেমে ভাল শুরুর আভাস দিয়েছিল দুই ওপেনার। তবে দলীয় ৩০ রানে ১৮ বলে ২০ রান করে আউট হন ডেভন কনওয়ে। এরপর ক্রিজে আসেন রাচিন রাভিন্দ্রা। তাকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন উইল ইয়োং।

তবে দলীয় ১০৯ রানে ৪১ বলে করেন ৩২ রান করে আউট হন রাচিন রাভিন্দ্রা। তার আউটের পর দ্রুত আরও দুই উইকেট হারায় কিউইরা। ৬৪ বলে ৫৪ রান করে আউট হন উইল ইয়োং। 

এরপর ক্রিজে আসে গ্লেন ফিলিপস। তাকে নিয়ে দলের চাপ সামাল দেন অধিনায়ক টম লাথাম। দুই জন মিলে ১৪৪ রানের জুটি গড়েন। দলীয় ২৫৪ রানে ৮০ বলে ৭১ রানে আউট হন গ্লেন ফিলিপস। তার আউটের পর দ্রুত ফিরে যান অধিনায়ক টম লাথাম। ৭৪ বলে ৬৮ রান করেন লাথাম। 

এরপর ক্রিজে মারমুখী ব্যাটিং করতে থাকেন মার্ক চ্যাপম্যান। ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। আফগানদের পক্ষে নাভিন উল হক  ও আজতুল্লাহ ওমরজাই নেন ২টি করে উইকেট। 





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy